Bank Choice List | ব্যাংক চয়েজ লিস্ট

Bank Choice List

ব্যাংকে আবেদনের আগে দুটো ক্রাইটেরিয়া স্মরণ করে নেন:


ক। ব্যাংকে থাকবেন না এইটা নিশ্চিত। আপাতত একটা জব হিসেবে যোগদান। ক্যারিয়ার গড়ার ইচ্ছে নাই। 


খ। আরও চেষ্টা চালালেও কিছু না হলে ব্যাংকে ক্যারিয়ার গড়বেন! 


ফ্যাক্ট: বাংলাদেশে খুব অল্প চাকরিই আছে ব্যাংক জবের মতো আর্থিক সুবিধা প্রদান করে সাথে ভালো একটা ক্যারিয়ার আপনাকে দিবে। ক্যারিয়ার মানে প্রমোশন+অন্যান্য ভাতা সুবিধা। পুঁজিবাদী সমাজে ব্যাংকের প্রস্পেক্টস সর্বদাই ভালো। 


চ্যালেঞ্জেস: অবকাঠামো দুর্বল থাকায় সরকারি ব্যাংকে লেইট সিটিং হয়, টানা বসে কাজ করায় শারীরিক সমস্যা দেখা দেয়। 


প্রস্পেক্টস: প্রমোশন, ভাতাদি, লোন, হেলদি ট্রান্সফার পলিসি। 


আসি কাজের কথায়: 


১১টা ব্যাংক,তাই না? দুটো NBFI, চারটি SOCB, তিনটি বিশেষায়িত আর দুটি Non-Scheduled Banks. সবচাইতে বেস্ট টু রূপালী আর অগ্রণী! NBFI-এর মধ্যে আগে অবশ্যই BHBFC! সবার নিচে থাকবে দুটো অ-তফশীলিভুক্ত ব্যাংক (সবার লাস্টে কিন্তু অবশ্যই কেবি)।  


একটা ইনজেনারেল ব্যাংক চয়েজ এমন হতে পারে:

যদি সোনালী ব্যাংক থাকেঃ

Sonali > BHBFC > ICB > Rupali > Agrani > BKB/RAKUB > RAKUB/BKB > BDBL >  BASIC/PKB > Basic/PKB >  Ansar-VDP > KB

অথবা,

Sonali > Rupali > Argani > BHBFC > ICB > BKB/RAKUB > RAKUB/BKB > BDBL >  BASIC/PKB > Basic/PKB >  Ansar-VDP > KB

যদি সোনালী ব্যাংক না থাকেঃ

BHBFC > ICB > Rupali > Agrani > BKB/RAKUB > RAKUB/BKB > BDBL >  BASIC/PKB > Basic/PKB >  Ansar-VDP > KB

অথবা,

Rupali > Argani > BHBFC > ICB > BKB/RAKUB > RAKUB/BKB > BDBL >  BASIC/PKB > Basic/PKB >  Ansar-VDP > KB


( টপ ৫ লকড, বটম ৫ লকড, মাঝে রাকাব/কৃষি। যা চেইঞ্জ আসবে সব নিজ নিজ সাবগ্রুপে আসবে। টপ ৫ কোনোভাবেই বটম ৫-এ আসবেনা বা বটম ৫ কোনোভাবেই টপ ৫-এ আসবেনা)


লাস্টের ৫টি যেন আপনাদের না আসে সে চেষ্টাই করবেন। এখানে কোনো ক্যারিয়ার পাবেন না। হতাশ হবেন। 


আমি ব্যক্তিগতভাবে NBFI-কেও পরে রাখার পক্ষপাতী।  আমি না, ভাইভা বোর্ডের যেকোনো স্যারই আসলে আমার ধারণাই পোষণ করেন। আমি হলে Rupali-Agraniকে আগে রাখতাম, যারা খ ক্যাটাগরিতে, তারাও আগে রাখেন এইদুটোকে। আর ক ক্যাটাগরিতে যারা তারা হাউজ-আইসিবিকে আগে রাখতে পারেন।  বয়স শেষের দিকে হলে রূপালী-অগ্রণী দুটোকেই আগে রাখেন। তবে, লাস্টের ৫টি লকড। এগুলা চেইঞ্জ করবেন না কিন্তু। যা চেইঞ্জ টপ সিক্সে করেন। রাকাবের পোস্টিং উত্তরবঙ্গে, সেখানে কৃষির শাখা নাই। যাদের উত্তরবঙ্গে বাসা, তারা রাকাবকে কৃষির আগে রাখতে পারেন। যাদের বাড়ি ওদিকে না, তারা উল্টো কাজ করবেন।


বিডিবিএল-কে যারা টপে রাখবেন, তারা ভাইভাতে বাঁশ খাওয়ার জন্য আগেভাগেই প্রস্তুতি রাখবেন।


লাস্ট কথা: আমি ইন-জেনারেল ব্যাংক চয়েজ দিছি। আপনারা ব্যক্তিভেদে নিজ নিজ ফ্যাক্টরের উপর ভিত্তি করে চয়েজ একটু এদিক সেদিক করে নিজের মত কাস্টমাইজ করে নেন,অবশ্যই চৌকস এবং বুদ্ধিমান কারও সাথে পরামর্শ করে, ফেসবুকের কারও সাথে না প্লিজ। আমি কাঠামো দেয়ার চেষ্টা করেছি কেবল। মজার কথা হলো, আমি কিন্তু লাস্টের ৫টির দুটিতেই কর্মরত ছিলাম।  জেনেই বলছি, প্লিজ এভয়েড দিজ ফাইভ ইফ পসিবল। 


শেষ করছি একটা মজার তথ্য দিয়ে। আপনারা অনেকেই চান বিসিএসের মত ব্যাংক চয়েজেও যেন সব দেয়ার বাধ্যবাধকতা না থাকে। আমিও বলেছিলাম এই কথা৷ স্যার আমাকে কী বলেছে জানেন, "আরেহ বোকা,এমন হলে নিচের সারির প্রতিষ্ঠান কেউই চয়েজে দিবেনা। ওরাও লোক পাবেনা, পরে ওরা বিএসসি’র নিয়োগকে চ্যালেঞ্জ করে নিজেরা দুর্নীতি করে নিয়োগ দিবে যেটা আগে করত"। (২০১৫সাল পর্যন্ত নিচ সারির অনেক প্রতিষ্ঠানে নিয়োগ হত আন-ফেয়ার ভাবে) 


একটা ভুল চয়েজ সারাজীবনের কান্না। ভালো ব্যাংকে শুরুর প্রেশার শুরুর দিকে কান্না (পেইন) দিলেও শেষ দিকে আপনাকে দুহাত ভরে দিবে। মাইন্ড ইট। 


Shivam Rathi 


Ex Officer (Cash & General),  PKB


Ex Senior Officer, Rupali Bank


Ex Senior Officer,  BDBL 


#BrainBox



Post a Comment

Previous Post Next Post